কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, ফ্লাইট চালুর খবর গুজব
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, ফ্লাইট চালুর খবর গুজব

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৯:৫৩:৫৬ অপরাহ্ন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, ফ্লাইট চালুর খবর গুজব

সংগৃহিত


বিলাল উদ্দিন, কুয়েত থেকে:

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালু হয়েছে-এমন খবর সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (DGCA)। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বিষয়টি স্পষ্ট করে।

কর্তৃপক্ষ জানায়, এখনো বিমানবন্দর বন্ধ রয়েছে এবং ফ্লাইট চালুর জন্য কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি একটি এয়ারলাইন্সের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্লাইট চালুর খবর ছড়ানো হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

DGCA’র মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি সবাইকে সতর্ক করে বলেছেন, গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে।

উল্লেখ্য, আঞ্চলিক নিরাপত্তা ও যাত্রী সুরক্ষার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী যেকোনো আপডেট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানাবে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, ফ্লাইট চালুর খবর গুজব



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক