গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশনের ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশনের ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০২:৩৯:৩৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে তাজ-মামন্দ ফাউন্ডেশনের ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তাজ - মামন্দ ফাউন্ডেশনের আয়োজিত ১ম মেধাবৃত্তি পরীক্ষার হল রুম পরিদর্শন করছেন অতিথিরা


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তাজ - মামন্দ ফাউন্ডেশনের আয়োজিত ১ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় ১ নং দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভাদেশ্বর ইউনিয়নের ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এসময় পরীক্ষায় হল পরিদর্শন করেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, পরীক্ষা নিয়ন্ত্রক ও ১ নং দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, সংগঠনের সভাপতি হাফিজ আহমদ হোসেন, সহ সভাপতি আব্দুল আজিজ ফলিক, সাধারণ সম্পাদক রমদান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ, কোশাধ্যক্ষ ডা. আব্দুল মনাফ, সহ অর্থ সম্পাদক ও পরীক্ষা সমন্বয়কারী মোস্তফা আহমদ, সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য জিয়াউল ইসলাম সাদ, উপদেষ্টা ছমির উদ্দিন, কবির উদ্দিন, রেহান উদ্দিন, ইউনিছ আলী, হাজী নজমুল ইসলাম, নুরুল ইসলাম, শিহাব উদ্দিন, বোরহান উদ্দিন, ফ্রান্স প্রবাসী হাফিজ আব্দুর রব।

হল পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, শহির উদ্দিন জাহিদ, সামসুদ্দিন, আমান উদ্দিন, খালেদ, আসরাফ আহমদ, মিলাদ, ছাব্বির, সামাদুল, রাবেল, মুন্না, ফরহাদ, সানি প্রমুখ। 

উক্ত মেধাবৃত্তি পরিক্ষায় হল পরিদর্শনে অতিথিরা তাজ-মামন্দ ফাউন্ডেশনের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন এরকম উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বিরাট ভূমিকা পালন করবে, বার্ষিক পরীক্ষার পূর্বে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে। আমরা আশা করি এই পরীক্ষা আগামীতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে