সন্ধ্যা ৭টার পর সিলেটে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

অমান্য করলে ব্যবস্থা

সন্ধ্যা ৭টার পর সিলেটে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ১০:১৩:০৫ অপরাহ্ন

সন্ধ্যা ৭টার পর সিলেটে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সংগৃহিত


সিলেট মহানগরবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টার পর মহানগর এলাকার সব শপিং মল, মার্কেট, বিপণিবিতানসহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। একইসঙ্গে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও এই সময়ের পর বন্ধ থাকবে।

এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

তবে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে হোটেল-রেস্তোরাঁ, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন