বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

‘ছিলটি’ লোক উৎসব শুরু

বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০১:১৪:০১ পূর্বাহ্ন

বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য  ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে

ছবি:সংগৃহীত


সিলেটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং সিলেটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ‘ছিলটি ঐতিহ্য চত্বরে (আলী আমজাদের ঘড়ি ও কীনব্রীজ চাঁদনীঘাট, সারদা হল) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা উঠে। হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। স্বাগত বক্তব্য দেন, হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। এ অঞ্চল নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। মরমী সাধক হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমনসহ অসংখ্য সাধক সিলেটের লোক ঐহিত্য ও সংস্কৃতিকে গৌরবোজ্জ্বল করেছেন। সিলটি ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা আমাদের আত্ম পরিচয় ও শেকড়ের সন্ধান খুঁজে পাই। বক্তারা আরো বলেন, বর্তমানে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা মানবিক, ধর্মপরায়ন ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য সিলেটের আবহকালের মরমী সূফিবাদী দর্শন দ্বারা লালিত ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। আমাদেরকে হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্বারে সিলেটি ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক, হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আপ্যায়ন কমিটির আহবায়ক এম এ হান্নান,   বিশিষ্ট সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট  জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক শিক্ষা অফিসার পুলিন রায়, প্রবাসী শিল্পী শাহ আলম। আরো উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, কামারুজ্জামান রুনু, আসাদুজ্জামান নূর, এম কামরুল চৌধুরী, মোহাম্মদ মোশতাক চৌধুরী, সাহেদ মোশাররফ,শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, আমির উদ্দিন পাবেল, সফিক মিয়া, মো. আলা উদ্দিন হোসেন শাহ, সৈয়দ নিয়াজ, ফেরদৌস আহমদ, লোকমান আলী, মাসুদা সিদ্দিকা রুহি, কামরুজ্জামান মাসুম, মো. কামাল, সাইফুল ইসলাম রাসেল, গোলাম শাহরিয়ান আনু, এম এ হাফিজ, শাহান উদ্দিন নাজু, এসএমএ মাছুম খান, এজাজুল হক এজাজ, সামির আহমদ, শিপলু রাহাত, জহির চৌধুরী, মো. কামাল, বেলাল আহমদ মুরাদ, সৈয়দ আব্দুুল্লাহ আল হাসান, ওবায়দুল হক মুন্সি, সাখাওয়াত হোসেন পীর, শাহ আলম চৌধুরী মিন্টু, এম রহমান, মো. ফয়সল, সায়েম আহমদ, শাহ আলমগীর, সেলিম মিয়া, আব্দুল্লাহ সিদ্দিক দিপু প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন