সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিলেই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার রাতে এসএমপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এসএমপি জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তিনি তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
আরও বলে হয়েছে, কোনো নাগরিকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে সেই তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
এসএমপির GenieA App এর মাধ্যমে অথবা হটলাইন ০১৩৩৯-৯১১৭৪২ বা এডিসি মিডিয়া ও আইসিটির ০১৩২০-০৬৭০৩৮ ফোন নাম্বারে তথ্য দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




