সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৩ জন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৩ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০২:৫২:২১ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৩ জন


সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগের ১৭টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ল্যাব টেস্টে আরও একজন হামে আক্রান্ত সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে ল্যাব পরীক্ষায় হাম আক্রান্তের সংখ্যা ৪০ জন। 

গত ২৪ ঘন্টায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ৪২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শাসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

একজন করে চিকিৎসাধীন আছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নতুন এই ৪২ জনসহ সিলেটের ১৭টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।

একজন করে চিকিৎসাধীন আছেন মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন