গোয়াইনঘাটে কাওছার আহমদ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে কাওছার আহমদ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০৪:৫৯:৪৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে কাওছার আহমদ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলায় মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার। দূর প্রবাসে থেকেও নিজ মধ্যে জাফলং ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

শুক্রবার ১০ এপ্রিল সকালে মোস্তাফিজুর রহমান কাউসার এর অর্থায়নে মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের ৫ নং ওয়ার্ডের পঞ্চাশ অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা তাঁতী দলের সদস্য বিলাল হোসেনের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে, বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, জেলা গণতন্ত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মাওলানা তোফায়েল আহমেদ চৌধুরী,তাতী দলের যুগ্ন আহবায়ক ইমরান আহমদ ইমু,সুহিন আহমদ, মামুন আহমদ সহ আরো অনেকে।উপকারভোগীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ধরনের মানুষ জন প্রতিনিধি হয়ে আসলে সমাজের উপকার হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন