র‍্যাবের অভিযানে দৌড়ে পালানোর চেষ্টা, অবশেষে আটক কাউছার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

র‍্যাবের অভিযানে দৌড়ে পালানোর চেষ্টা, অবশেষে আটক কাউছার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন

র‍্যাবের অভিযানে দৌড়ে পালানোর চেষ্টা, অবশেষে আটক কাউছার

সংগৃহিত


র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন কাউছার। তবে শেষ রক্ষা হয়নি। তাকে বিদেশী মদসহ আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি জানিয়েছে সিলেট র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার সালুকাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. কাউছার (২০) বিশ্বম্ভরপুর থানার দুধপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।র‌্যাব জানায়, কাউছারসহ কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় মাদক কেনাবেঁচার জন্য জড়ো হয়েছে- এমন সংবাদ পেয়ে তারা অভিযান চালিয়েছিলেন। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ২৪১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কাউছারকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন