৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে আলোচনা সভা
"সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" প্রতিপাদ্যে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায় র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, সাবেক নারী ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন বারকি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, চাঁনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে




