হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ PM

পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশী জাহাজ

হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০৭:৪২:৪৩ PM

হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও  অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা

সংগৃহিত


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর পারস্য উপসাগরে আটকা পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। যুদ্ধবিরতির পর বুধবার ভোরে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত অনুমতি পায়নি।

জাহাজটির নাবিকেরা জানান, বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালির প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে পৌঁছে তারা ইরানের বাহিনীর কাছে বেতারবার্তার মাধ্যমে পারাপারের অনুমতি চান। কিন্তু অনুমতি না মেলায় জাহাজটি আরও ৩০ নটিক্যাল মাইল এগিয়ে আন্তর্জাতিক জলসীমায় নোঙর করে রাখা হয়।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান শুক্রবার বিকেলে বলেন, অনুমতি পেলে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যেই প্রণালি অতিক্রম করা সম্ভব হবে-এই বিবেচনায় অপেক্ষাকৃত কাছাকাছি অবস্থান নেওয়া হয়েছে। তিনি জানান, জাহাজটি বর্তমানে পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রয়েছে এবং আশপাশে আরও অনেক জাহাজ একইভাবে অপেক্ষা করছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২ এপ্রিল থেকে জাহাজটি পারস্য উপসাগরেই অবস্থান করছে। এর আগে গত ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও তখনও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় চেষ্টা করেও এখনো প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ