ইরান আলোচনায় আশাবাদী যুক্তরাষ্ট্র, পাকিস্তানে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ PM

ইরান আলোচনায় আশাবাদী যুক্তরাষ্ট্র, পাকিস্তানে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ০৮:৪৬:২৫ PM

ইরান আলোচনায় আশাবাদী যুক্তরাষ্ট্র, পাকিস্তানে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট

সংগৃহিত


ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ আলোচনায় অংশ নিতে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ছেড়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় ওয়াশিংটন ডিসি থেকে এয়ারফোর্স টুতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে এ বিষয়ে ‘স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন এবং তিনি আলোচনার ফল নিয়ে আশাবাদী।

তিনি বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য এই সংলাপ ইতিবাচক হবে বলেই তার বিশ্বাস। তবে একইসঙ্গে সতর্কবার্তাও দেন—ইরান যদি কোনো ধরনের প্রতারণার চেষ্টা করে, তাহলে মার্কিন আলোচক দল কঠোর অবস্থান নেবে।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শুরু হতে পারে।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকে ভ্যান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার অংশ নেবেন। তবে ইরানি প্রতিনিধিদল এখনো ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়নি বলে জানা গেছে।

এদিকে বৈঠককে ঘিরে ইসলামাবাদে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ ‘রেড জোন’-এ সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে এবং কেবল সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রীনগর হাইওয়ে ও ইসলামাবাদ এক্সপ্রেসওয়েতে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ