সিন্ডিকেট ভাঙতে সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ আজ উদ্বোধন আজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিন্ডিকেট ভাঙতে সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ আজ উদ্বোধন আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০১:০৭:৫৮ পূর্বাহ্ন

সিন্ডিকেট ভাঙতে সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ আজ উদ্বোধন আজ

ছবি:সংগৃহীত


সিলেটে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রথমবারের মতো চালু হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় ‘কৃষকের হাট’। আজ শনিবার সকাল ৯টায় নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন স্থানে এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে এই হাট বসবে। এতে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত কৃষিপণ্য সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন। এর ফলে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে।

বর্তমানে কৃষিপণ্য মাঠ থেকে ভোক্তার কাছে পৌঁছাতে চার থেকে পাঁচবার হাতবদল হয়। এতে প্রতিটি স্তরে দাম বাড়লেও কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। অপরদিকে, সাধারণ ক্রেতাদের উচ্চমূল্যে পণ্য কিনতে হয়।

নতুন এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের পণ্যের সঠিক দাম পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভোক্তারা বাজারদরের চেয়ে কম দামে সতেজ ও বিষমুক্ত সবজি ক্রয়ের সুযোগ পাবেন। এতে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা কমে আসবে এবং বাজারে স্বচ্ছতা বাড়বে।

সচেতন মহলের মতে, ‘কৃষকের হাট’ সফলভাবে পরিচালিত হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের বাজার ব্যয় কমবে। একই সঙ্গে প্রান্তিক কৃষকরা লাভবান হলে কৃষিকাজে তাদের আগ্রহ বাড়বে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন