সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আ ট ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৫:৫৬:৪২ অপরাহ্ন

সিলেটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আ ট ক

নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালান মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ- অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল উপজেলার কালাইরাগ গ্রামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ও চোরাকারবারী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়। তিনি কালাইরাগ গ্রামের বাসিন্দা।

পরে আটক আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।৪৮ বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন