বালাগঞ্জে হাম আক্রান্ত ১জন সুস্থ্য ১জন চিকিৎসাধীন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বালাগঞ্জে হাম আক্রান্ত ১জন সুস্থ্য ১জন চিকিৎসাধীন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৬:৩৭:২৪ অপরাহ্ন

বালাগঞ্জে হাম আক্রান্ত  ১জন সুস্থ্য ১জন চিকিৎসাধীন

নিজস্ব


বালাগঞ্জ উপজেলায় এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১শিশু সুস্থ্য, ১জন চিকিৎসাধীন, ৪ জনের লক্ষন পাওয়া যায়নি, হাম চিকিৎসার জন্য বালাগঞ্জ হাসপাতালে ২টি বেড প্রস্তুত রাখা হয়েছে| 

 বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মাকড়সী গ্রামের কবির মিয়ার ছেলে সাফওয়ান আহম (৪), দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের সুন্দর আলীর পুত্র তারেক আহমদ (৪), বালাগঞ্জ ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের আমজাদ মিয়া কন্যা আরহা বেগম (২), উপজেলা কমপ্লেক্স এর জাবেদ আলীর ছেলে আরহাম (১) এর অভিভাবকগন তাদের সন্তানের হাম হয়েছে মর্মে বালাগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন| প্রাথমিক পরীক্ষা তাদের শরীরে হামের লক্ষন না থাকায় তাদের কে বাড়ী প্রেরন করা হয়েছে| দেয়া হয়েছে নানা পরামর্শ| পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আরফাত ইসলাম (১০ মাস) তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরনের পর বর্তমানে সিলেট সদর ডাঃ শামছু উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন|অপর দিকে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের টেকামুদ্রা গ্রামের আশিকুর রহমানের ছেলে আরাফাত আহমদ (৩) হাম আক্রান্ত হয়ে  ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ী চলে এসেছেন| ১ এপ্রিল ২০২৬ইং বালাগঞ্জ উপজেলা হাসপাতালের ১টি টিম টেকামুদ্রা গ্রামের আরাফাত  আহমদ  কে দেখতে যান|

এ সময় উপস্থিত ছিলেন এমওডিসি ডাঃ আবুল কালাম আজাদ, এমটি মোঃ সুহেল আহমদ, ¯^াস্থ্য সহকারী মিজবা উদ্দিন, আজহারুল ইসলাম, গৌরব দে| তারা আরাফাত  আহমদ  এর চিকিৎসার খোজ খবর নেন এবং চিকিৎসা সংক্রান্ত নানা পরামর্শ প্রদান করেন| বালাগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডাঃ হেপী দাশ জানান, হামের ব্যাপারে আমরা তৎপর, উপজেলার সর্বত্র খোজখবর রাখছি| হাম চিকিৎসার জন্য বালাগঞ্জ হাসপাতালে ২টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান| সংলিষ্ট সুত্র জানায় গায়ে লাল গুটি, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হামের লক্ষন| ৯ মাস হতে ১৫ মাস বয়সি শিশুদের কে হামের টিকা না দেয়া কিংবা ১ম ডোজ দেয়ার পর ২য় ডোজ না দেয়া, অথবা ৪ বছর পর পর সরকারী ভাবে হামের টিকা দেয়া কথা থাকলেও বিগত দিন দেয়া হয়নি| ফলে বর্তমানে হামের পার্দুভাব দেখা দিয়েছে|  নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার জানান সবচেয়ে বড় কথা বলো অভিভাবকদের কে আরো সচেতন হতে হবে| 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন