বিএনপি ফেইকের মধ্যে আছে : পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের উদ্বোধন

বিএনপি ফেইকের মধ্যে আছে : পররাষ্ট্রমন্ত্রী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৩:৫৫:৩১ পূর্বাহ্ন

বিএনপি ফেইকের মধ্যে আছে : পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন


সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে মন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করেন।


এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিএনপি ফেইকের মধ্যে আছে। তারা এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করেছিলো। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও পোড়াও করেছে। পুলিশ, সাংবাদিককে নির্যাতন করেছে , হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।

তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সে জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এসময় মন্ত্রী বলেন, আমরা দেশে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

পৃথক অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে