যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ০৭:১১:১৯ অপরাহ্ন

যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ

সংগৃহিত


বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা ব্যাটারিচালিত রিকশাসহ কয়েক ধরণের যানবাহন মালিকদের কাছে ফিরিয়ে দেবে পুলিশ। তবে এজন্য মানতে হবে কিছু শর্ত।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে যানবাহনগুলো ফেরত নেওয়ার প্রক্রিয়গুলোও জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীতে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এই অভিযান চলবে। তবে একই সাথে বিভিন্ন সময়ে আটক ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবে না, এই শর্ত মানতে হবে মালিক এবং চালকদের।

শর্তগুলো হচ্ছে, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবেনা- এই মর্মে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, আটককৃত রেকার স্লিপের মূল কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বরসহ মহানগর পুলিশের ট্রাফিক অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল সকালে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে আবেদন শুরু বা শেষের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন