প্রবাসীদের পাশাপাশি সমাজের সকল কে এগিয়ে আসতে হবে - বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বালাগঞ্জের রুকনপুরে হাসপাতালের ভিত্তি স্থাপন

প্রবাসীদের পাশাপাশি সমাজের সকল কে এগিয়ে আসতে হবে - বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ১০:৪৭:২০ অপরাহ্ন

প্রবাসীদের পাশাপাশি সমাজের সকল কে এগিয়ে আসতে হবে - বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

সংগৃহিত


শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুকনপুর) গ্রামে ‘আত্ব-তাকওয়া’ মেটারনিটি ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে| এ উপলক্ষে ১২ এপ্রিল ২০২৬ইং আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মাননীয় চেয়ারম্যান, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী| তিনি বলেন  প্রবাসীদের পাশাপাশি সমাজের সকল কে সামাজিক কাজে এগিয়ে আসতে হবে| শিক্ষার্থীদের কে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশ প্রেরন করতে হবে| রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এবং অর্থায়নে নির্মিত  ‘আত্ব-তাকওয়া’ মেটারনিটি ক্লিনিক এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন আত্ব-তাকওয়া প্রজেক্ট কমিটির  চেয়ারম্যান  আলী আহমদ নেছাওর| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ  মোঃ মাহফুজ ইনতিয়াজ ভুইয়া,  দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজম, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান, দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, বালাগঞ্জ ফাউন্ডেশন সভাপতি আব্দুল হাই হারুন, শিক্ষক খলিলুর রহমান, সিলেট প্রেস ক্লাব সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারন সম্পাদ সিরাজুল ইসলাম, আত্ব-তাকওয়া প্রজেক্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির, প্রবাসী আব্দুল হক আবু, সউল এ মুনিম, এখলাছুর রহমান লায়েক, সানাওর আহমদ, মাহিত আহমদ, ব্লাড ব্যাংক সংগঠক মুিহত আলম রেজাজ, ছাত্র কল্যাণ সংগঠক আব্দুল মহায়মিন| অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি প্রতিষ্টাতা সভাপতি এস এম আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আ ফ ম শামীম, শিক্ষক নজির উদ্দিন, হাফিজ মকবুল আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, শিক্ষক সামছুল আলম, আসিদ আলী, রুহুল আমিন, সংগঠক কামরুল ইসলাম, ইউপি সদস্য তারামিয়া, সমাজসেবক আব্দুস সালাম, মকবুল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, সাংবাদিক মঈন উদ্দিন মনজু, আমজাদ হোসেন, আহবাব মস্তফা  খান, এম এ মতিন, খালেদ আহমদ, তারেক আহমদ, নুরুদ্দীন রাসেল, বদরুল আলম চৌধুরী, আব্দুল হাই মোশাহিদ, শাহাব উদ্দিন শাহিন, শামীম আহমদ, আবুল কাসেম অফিক, রাজিন আহমদ,  সাইফুল এম রেফুল, এম এ কাদির, হারুন রশিদ, রনিক পাল, আং শহীদ,  আব্দুল আহাদ| কোরআন তেলাওয়া করেন ইসলাম উদ্দিন ফারুকী| সভা পরিচালনা কেেরন সাংবাদিক জিল্লুর রহমান জিলু ও সাংবাদিক এস এম হেলাল| প্রবাসী আলী আহমদ নেছাওর পরিবার কর্তৃক  ১৫০ শতক দানকৃত ভুমিতে মেটারনিটি ক্লিনিক, কারিগরি শিক্ষা প্রতিষ্টান, এতিমখানা, হিফজ, বয়স্ক সেবা, কেন্ত্র স্থাপন করা হবে|  ভুমিতে মাঠি বরাট, সীমার প্রাচীর, গেইট নির্মান, বৃক্ষরোপন ইত্যাদি কাজে এ পর্যন্ত  ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায় করা হয়েছে| মেটারনিটি ক্লিনিক নির্মানে ব্যায় ধরা হয়েছে ২ কোটি টাকা| 


জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন