সংগৃহিত
সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ঘনফুট বালু জব্দ শেষে নিলামে বিক্রি করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকার রাংপানি কলেজের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে অবৈধভাবে মজুদকৃত ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




