গোয়াইনঘাটে সড়কের কাজের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে সড়কের কাজের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৩:০৩:২৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে সড়কের কাজের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণমন্ত্রী


সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া গ্রামে ১ কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গোয়াইনঘাটের রাধানগর বাজার জিসি সড়ক থেকে গহড়া দোয়ারীখেল গ্রাম পর্যন্ত ২ কোটি ৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিতব্য বন্যা ও দুর্যোগসহনীয় সাবমারসিবল ১ কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান, রোটারিয়ান ও সাংবাদিক এম এ রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সমবায় সম্পাদক রিয়াজ উদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, উপজেলা প্রকৌশলী হাসির আহমদ, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মাশুক আহমদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ইউসুফ জামাল, গহড়া গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুস সোবহান, ইউপি সদস্য জসিম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক রফিক উদ্দিন, ওয়ার্ড ওলামা দলের সভাপতি, সিরাজ উদ্দিন প্রমুখ।

এই সড়ক স্থানীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান গ্রামবাসী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন