জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৭:১২:০৮ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় ধ্বংস করে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার বড়গাঙ নদীর গুয়াবাড়ি রুপচেং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট  ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়।

এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন