উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে যা বল্লেন সিসিক প্রশাসক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে যা বল্লেন সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ১০:৩০:৪৫ অপরাহ্ন

উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে যা বল্লেন সিসিক প্রশাসক

সংগৃহিত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৯, ২২, ৩২, ৩৩, ৩৫, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যাদেশ অনুযায়ী কাজের মান ও অগ্রগতি তদারকি করেন।

সাংবাদিকদের তিনি জানান, সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে কাজের পরিধি বেড়েছে, তবে সেই তুলনায় আয় বাড়েনি। নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে এখনো কর আদায় শুরু না হলেও উন্নয়ন কার্যক্রম চালু রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও পাকাকরণ, সড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় যত্রতত্র ময়লা ফেলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একদিকে উন্নয়ন কাজ চলছে, অন্যদিকে অসচেতনভাবে ময়লা ফেলে নগরকে অপরিচ্ছন্ন করা হচ্ছে। এতে সিটি কর্পোরেশনের কর্মীদের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি নির্ধারিত স্থানে ময়লা ফেলা, সময়মতো গৃহকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি মিরাবাজার খারপাড়া মিতালী আবাসিক এলাকা, মেজরটিলা ইসলামপুর, চামেলীবাগ ২ নম্বর সড়ক, শাহপরান আবাসিক এলাকা এবং তৈয়ব কামাল, সুলতানপুর ও শ্রীরামপুর এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়া উপশহরের ডি ব্লকের ২৬ নম্বর সড়ক ও ড্রেন উন্নয়ন কাজও ঘুরে দেখেন।

এ সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুমন শিকদারসহ সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন