শুরু হলো বাংলা নতুন বছর ১৪৩৩। বাঙালি মেতেছে বর্ষবরণের প্রাণের উৎসবে। সারা দেশের মতো সিলেটেও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে পহেলা বৈশাখের দিনে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠান।
আনন্দলোক: সিলেট নগরীর শ্রীহট্ট সংস্কৃত কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দলোক, সিলেট।মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে এ আয়োজন চলবে বেলা ২টা পর্যন্ত।
শ্রুতি: সিলেটে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। ব্লু বার্ড স্কুলের মাঠে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠান।
চারণ: নগরীর চৌহাট্টা এলাকার ভোলানন্দ নৈশ উচ্চবিদ্যালয়ের মাঠে বর্ষবরণ উৎসব করবে চারণ, সিলেট। সকাল ৯টায় শুরু হয়ে এ উৎসব শেষ হবে বেলা ২টায়।
সিলেট আর্টস কলেজ: সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় নগরীর কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকছে বৈশাখী চিত্র প্রদর্শনী।
সিলেট জেলা প্রেসক্লাব: সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে বেলা ৩টায় শুরু হবে বৈশাখী উৎসব। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই উৎসব চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
শাবিপ্রবি: প্রতিবছরেরর মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চলবে বর্ষবরণ উৎসব।
এমসি কলেজ: সিলেটের এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেখানে চলবে দিনব্যাপী বইমেলা।
জৈন্তা বার্তা/আরআর




