সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্র*তারণা, অবশেষে আ*টক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্র*তারণা, অবশেষে আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ০৭:৪৩:১৩ অপরাহ্ন

সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্র*তারণা, অবশেষে আ*টক

সংগৃহিত


সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, আটক ব্যক্তি আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। তিনি নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অবৈধ সুবিধা নিচ্ছিলেন।

সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার আওতাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওই ব্যক্তি রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং উপস্থিত লোকজনের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের ডিসির মোবাইল নম্বর জানতে চান। এ সময় সেখানে থাকা সাদা পোশাকের পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা তার পরিচয় যাচাই করতে এগিয়ে যান।

প্রাথমিকভাবে তিনি নিজেকে ডিএমপি’র ডিবি বিভাগের এডিসি হিসেবে পরিচয় দেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি ধরা পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

আটক ব্যক্তি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। বর্তমানে তিনি বিশ্বনাথের ইসলামপুর ও রায়নগর দর্জিবন্দ এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

এ ঘটনায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন