ইউরোপে লোক পাঠানোর নামে প্রতারণা: ডালিম গ্রেপ্তার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ইউরোপে লোক পাঠানোর নামে প্রতারণা: ডালিম গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ০৯:৩০:৩১ অপরাহ্ন

ইউরোপে লোক পাঠানোর নামে প্রতারণা: ডালিম গ্রেপ্তার

সংগৃহিত


র‌্যাবের যৌথ অভিযানে ছরওয়ার মুর্শেদ ডালিম (৪৮) নামে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউরোপে লোক পাঠানোর নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। ডালিম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিরপুর এলাকার বাসিন্দা।

তদন্তে জানা গেছে, সুনামগঞ্জের শরীফ উদ্দিনসহ ৯ জনকে আলবেনিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে টাকা নেন ডালিম ও তার সহযোগী। পরে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে প্রায় ৭২ লাখ টাকার বেশি আদায় করা হয়। একপর্যায়ে ৭ জনকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে ফেলে রেখে দেশে ফিরে আসে চক্রটি, ফলে ভুক্তভোগীরা বিপাকে পড়ে দেশে ফিরে আসতে বাধ্য হন।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানে ডালিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন