কুয়েত থেকে ২০ ফিলিপিনো প্রবাসীর মরদেহ ম্যানিলায়
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

একই ফ্লাইটে ফিরলেন ৩২৮ কর্মী

কুয়েত থেকে ২০ ফিলিপিনো প্রবাসীর মরদেহ ম্যানিলায়

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ১১:৪৯:২৩ অপরাহ্ন

কুয়েত থেকে ২০ ফিলিপিনো প্রবাসীর মরদেহ ম্যানিলায়

ছবি:সংগৃহীত


কুয়েত প্রতিনিধি: কুয়েত থেকে ২০ জন প্রবাসী ফিলিপিনো শ্রমিকের মরদেহ বুধবার (১৫ এপ্রিল) সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছে। একই ফ্লাইটে আরও ৩২৮ জন কর্মী নিজ দেশে ফিরে আসেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা মরদেহগুলো গ্রহণ করেন। পরে সেগুলো কার্গো বিভাগে নেওয়া হয় এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে মরদেহগুলোর জন্য প্রার্থনা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনাগুলো বিভিন্ন সময়ে পৃথকভাবে ঘটেছে এবং অধিকাংশ মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট একটি সংস্থা নিশ্চিত করেছে, এসব মৃত্যুর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান কোনো সংঘাতের সম্পর্ক নেই।

স্বজন হারানোর শোকে পরিবারগুলো গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে। উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়া এসব শ্রমিকের এমন পরিণতি দেশে গভীর শোকের সৃষ্টি করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক