সিলেটে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ২১ হাজার জরিমানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সিলেটে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ২১ হাজার জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০৯:৩৪:০২ অপরাহ্ন

সিলেটে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ২১ হাজার জরিমানা

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর শাহপরাণ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়ে ১৪টি গাড়ির মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর, সিলেট। এসময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শাহপরাণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী মোটরযানে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হর্ন ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের হর্ন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, জনস্বার্থে শব্দদূষণ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন