২ হাজার ৪১৭ কেন্দ্রে হাম-রুবেলা টিকা: প্রস্তুত সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

২ হাজার ৪১৭ কেন্দ্রে হাম-রুবেলা টিকা: প্রস্তুত সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৩:৩৪:২৮ অপরাহ্ন

২ হাজার ৪১৭ কেন্দ্রে হাম-রুবেলা টিকা: প্রস্তুত সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ

সংগৃহীত


সাতক্ষীরায় হাম ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। 

অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসরাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন অফিসার ডা. রাশেদউদ্দীন মৃধা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।এদিন এই অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা জেলায় ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪১৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে সোমবার থেকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। সর্বমোট ১১ কর্মদিবস এই ক্যম্পেইন চলবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ