মরুর বুকে বৈশাখী আমেজ!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ PM

মরুর বুকে বৈশাখী আমেজ!

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ১১:৩১:০৮ PM

মরুর বুকে  বৈশাখী আমেজ!

ছবি:সংগৃহীত


মরুর বুকে বৈশাখী আমেজ! কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েত-এর উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব ‘পান্তা-ইলিশ’। বিদেশের কর্মব্যস্ত জীবনের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যে মেতে উঠেছিল কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি আলী আবদুল ওয়াহীদ। যুগ্ম সম্পাদক শাহ্ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি জমে ওঠে।

সাংগঠনিক সম্পাদক ইমরান খান তাঁর অভিনন্দন বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রবাসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক প্রবাস বাংলা মিডিয়ার সম্পাদক ও সংগঠক আ ক ম আজাদ, আল আমিন সরকার (সভাপতি, বাংলা প্রেসক্লাব কুয়েত)

ময়েজ উদ্দিন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন) আমিন হোসেন মুন্সী তরুণ সংগঠক

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মোঃ জয়নাল আবেদীন, মোঃ বেলাল, মনির হোসেন, আমির হোসেন মজুমদার, কামাল হোসেন, তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চোখে পড়ার মতো দেশি-বিদেশি নানা পদের মুখরোচক খাবার। পান্তা-ইলিশের সেই চিরচেনা স্বাদ যেন সবাইকে মুহূর্তের জন্য গ্রাম-বাংলার সেই মেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল।

সবশেষে হাফেজ আবদুল হকের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ