কানাইঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপিত
"সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের নায় কানাইঘাটে জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে সমবায়ীদের অংশগ্রহণে বর্ণাট্য র্যালী বের করা হয়।
আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (সহকারী কমিশনার ভূমি) ফয়সাল আহমদ এর সভাপতিত্বে ও অরণ্য সমবায় সমিতির সভাপতি সমসের আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,কৃষি কর্মকর্তা ইমদাদুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ,কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দীন,প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কানাইঘাট বাজার অগ্রগামী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি আব্দুন নূর, বক্তব্য রাখেন সানরাইজ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রুহিন চৌধুরী ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দীন।
বিপুলসংখ্যক সমবায়ীদর উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন কানাইঘাটের সমবায় সংঘঠন গুলোকে আর শক্তিশালী করে সমবায় ভিত্তিক বাজার ব্যবস্তা চালু সহ সমবায়ীরা যাতে করে এলাকার কর্মসংস্থান ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন এজন্য সবাইকে সমবায়ের পতাকা তুলে সমবেত হওয়ার জন্য আহব্বান জানান।
JA




