এক মাস পর খুলছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ PM

এক মাস পর খুলছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০১:৫৭:৫১ PM

এক মাস পর খুলছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর


ইরানে হয়েছে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের আরব দেশে বিভিন্ন মার্কিন স্থাপনাসহ সরকারি-বেসরকারি স্থাপনায় চালিয়েছে একাধিক ড্রোন হামলা। বন্ধ করে দেয়া হয় সম্পূর্ণ কুয়েতের আকাশপথ। বন্ধ করে দেয়া হয় দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরও।

অবশেষে দীর্ঘ এক মাস পর আবার খুলে দেয়া হচ্ছে কুয়েতের বিমানবন্দর। উন্মুক্ত করা হচ্ছে ফ্লাইট। এ নিয়ে প্রবাসীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে। 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্দিষ্ট গন্তব্যের জন্য কুয়েত বিমানবন্দরের 'টি৪' এবং 'টি৫' টার্মিনাল খুলে দিচ্ছে।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর আগামী রবিবার থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যের জন্য এর “টি৪” এবং “টি৫” টার্মিনাল খুলে দেবে।

বেসামরিক বিমান চলাচল সাধারণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ ইঞ্জিনিয়ার হামুদ মুবারক হামুদ আল-সাবাহ বৃহস্পতিবার থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ পুনরায় খোলার ঘোষণা দিয়ে উল্লেখ করেন, সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান অনুযায়ী কার্যক্রম পুনরায় শুরু করা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ