সিলেটে ফ্ল্যাগশিপ আউটলেট চালু করল ইউনিমার্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সিলেটে ফ্ল্যাগশিপ আউটলেট চালু করল ইউনিমার্ট

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন

সিলেটে ফ্ল্যাগশিপ আউটলেট চালু করল ইউনিমার্ট

সিলেটে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট ইউনিমার্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন


ইউনিমার্ট সম্প্রতি সিলেটের আম্বরখানা পয়েন্টে এর ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। এটি ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও জনপ্রিয় প্রিমিয়াম সুপারস্টোর। ঢাকার বাইরে এটি তাদের প্রথম আউটলেট।

শনিবার (৪ নভেম্বর ২০২৩) এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন;  ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ; ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামান এবং সিলেটের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

এই আউটলেটে ইউনিমার্ট, শেফ’স টেবিল, ক্রিস্প, ইনডালজ এবং ফার্মেসি চেইন ওয়েলবিয়িংসহ গ্রুপের সব জনপ্রিয় ব্র্যান্ডগুলো এক ছাদের নিচে থাকবে।

সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ১ লক্ষ বর্গফুট জায়গাজুড়ে এই ওয়ান-স্টপ আউটলেটে পাওয়া যাবে বিস্তৃত পণ্যের সমাহার এবং গুণগত মানের নিশ্চয়তা। স্থানীয় এবং আমদানি করা পণ্যের পসরা সাজানো হয়েছে নতুন এই আউটলেটে। এই শাখায় আরও থাকছে বেশ কয়েকটি শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড। ভোজনরসিকদের জন্য আছে শেফ’স টেবিল। একই ছাদের নিচে পাওয়া যাবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত বিভিন্ন ব্র্যান্ডের খাবারের স্বাদ। ইউনিমার্টের এই আউটলেটে ছোট্ট সোনামণিদের বিনোদনের জন্য থাকছে আলাদা একটি কিডস জোন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে