গোয়াইনঘাটে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ১১:১৭:০৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি : নিজস্ব


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি।

বিশেষ বর্ধিত এ সভায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সকল সদস্য, সহযোগী সংগঠনের উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের বিস্তারিত আলোচনান্তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে যৌথ কর্মীসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। প্রতিটি যৌথ কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উপস্থিত থাকবেন বলে সভাকে আশ্বস্ত করেন।

আগামী ১০ নভেম্বর শুক্রবার তোয়াকুল ইউনিয়নে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হইবে, ১১ নভেম্বর শনিবার বিছনাকান্দি ইউনিয়ন, ১৪ নভেম্বর মঙ্গলবার ডৌবাড়ী ইউনিয়ন, ১৫ নভেম্বর বুধবার রুস্তুমপুর ইউনিয়ন, ১৭ নভেম্বর শুক্রবার পূর্ব জাফলং ইউনিয়ন, ১৮ নভেম্বর শনিবার মধ্য জাফলং ইউনিয়ন, ২৩ নভেম্বর বৃহস্পতিবার গোয়াইনঘাট সদর ইউনিয়ন, ২৪ নভেম্বর শুক্রবার ফতেহপুর ইউনিয়ন, ২৫ নভেম্বর শনিবার পশ্চিম জাফলং ইউনিয়ন, ২৮ নভেম্বর মঙ্গলবার নন্দিরগাওঁ ইউনিয়ন, ৩০ নভেম্বর বৃহস্পতিবার লেঙ্গুড়া ইউনিয়ন, ১ লা ডিসেম্বর শুক্রবার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ও ২ ডিসেম্বর শনিবার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হইবে।

প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মী সভা সার্বিকভাবে সফল করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে