সিলেটে বিএনপি-জামায়াতের বিক্ষিপ্ত পিকেটিং
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সিলেটে বিএনপি-জামায়াতের বিক্ষিপ্ত পিকেটিং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১০:৪৬:৫০ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি-জামায়াতের বিক্ষিপ্ত পিকেটিং

মহাসড়কে বিএনপি-জামায়াতের পিকেটিং


বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে আজ রোববার সকাল থেকে সিলেটে বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ভরাউট এলাকায় আসেন। তাঁদের অনেকে মুখ ছিল গামছা দিয়ে বাঁধা এবং মাথায় ছিল হেলমেট। নেতা-কর্মীরা ইট আর ইটের টুকরা বিছিয়ে সড়ক অবরোধ করেন। ৩০ মিনিট তাঁরা সেখানে অবস্থান নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দেন। পরে তাঁরা সরে যান।

এদিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকপুর ও কাজলশাহ এলাকায় সকালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাছের শুকনা ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন। সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নগরের নাইওরপুল থেকে কুমারপাড়া সড়কে পিকেটিংয়ের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ‘অবরোধ চলছে, চলবে’সহ নানা স্লোগান দেন। সকালে নগরের শাহপরান এলাকায় পিকেটারেরা গাড়ি ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের ধাওয়া দেয়। পরে অবরোধ-সমর্থকেরা পালিয়ে যান। এ ছাড়া সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভাঙচুর করেন পিকেটারেরা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি করছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশের মানুষের স্বার্থে বিএনপি নানা কর্মসূচি দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না।

সরেজমিন দেখা গেছে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুবিদবাজার, মদিনা মার্কেট, নাইওরপুল, সোবহানীঘাট, কদমতলী, ভার্তখলা, ঝালোপাড়া এলাকায় , যানবাহন চলাচল কম। এ কারণে অনেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এর ফলে কর্মস্থলমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।

এদিকে সকাল সোয়া ৯টা পর্যন্ত দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস সিলেট ছাড়েনি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশের কড়া নজরদারি আছে। এখন পর্যন্ত নগরে কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি।

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে