সিলেটে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি-র‍্যাব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সিলেটে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি-র‍্যাব

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১০:৫৬:০০ পূর্বাহ্ন

সিলেটে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি-র‍্যাব

সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা


বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় ধাপে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি প্রথম দিন চলছে আজ। এর আগে বিএনপি-জামায়াতের ডাকা ডাকা তিন দিনের অবরোধে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগসহ হতাহতের মতো ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নগরবাসীর জান-মাল নিয়ন্ত্রণে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার (০৫ নভেম্বর) সকালে সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সড়কে টহল দিতে দেখা গেছে র‍্যাব, বিজিবিকে। মাঠে রয়েছে আনসার, গোয়েন্দা টিমও। 

র‍্যাব জানিয়েছে, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে র‍্যাব।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কসহ সব স্থানে পুলিশের কড়া নজরদারি আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে