কোম্পানীগঞ্জে মন্ত্রীর নামফলক ভেঙে ফেললো দুর্বৃত্তরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মন্ত্রীর নামফলক ভেঙে ফেললো দুর্বৃত্তরা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১২:৫২:২৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মন্ত্রীর নামফলক ভেঙে ফেললো দুর্বৃত্তরা

মন্ত্রীর নামফলক ভেঙে ফেললো দুর্বৃত্তরা, ছবিঃ জৈন্তা বার্তা


কোম্পানীগঞ্জের দলইরগাঁও-টাইয়াপাগলা- পুটামারা বাজার সড়কের নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছে। আজ (০৫ নভেম্বর) রোববার সকাল ৯টায় মন্ত্রী ইমরান আহমদ সড়কটির পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। 

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতের অন্ধকারে উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও রাস্তার মুখে মন্ত্রীর নাম ফলকটি ভেঙে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি মুঠোফোনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানান। 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, রাতের অন্ধকারে কে বা কারা ভেঙেছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনাকারীকে খোঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা