মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল!
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল!

সংগৃহিত


মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথগ্রহণ পিছিয়ে যাওয়ার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। বলা হচ্ছে, বিজয়ের দল ‘টিভিকে’ যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে– তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও সেটি নিশ্চিত নন। আর সে জন্যই পিছিয়েছে শপথ।

কংগ্রেস এরইমধ্যে বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্যরাও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে। 

জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন। পরে তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, সেখানেও তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।

বুধবার (৬ মে) রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। সূত্রে জানা গেছে, টিভিকে-র সাধারণ সম্পাদক আধব অর্জুনও তাদের আইনি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।

১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে-এর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১২ হয়েছে, যেখানে বিজয়ের জেতা দুটি আসনের মধ্যে একটি বাদ দেয়া হয়েছে। এর ফলে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে আরও ছয়টি আসন পূরণ করতে হবে।

পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো বিজয়ের জন্য বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়াও নির্দলীয়সহ আর কারা বিজয়ের দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক