শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট (জিইই) বিভাগ সোসাইটির উদ্যোগে ’আর্কজিআইএস প্রো’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকালে একাডেমিক ভবন-এ'তে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জিইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সাস্ট গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইন্জিনিয়ার নুর আজিজুর রহমান। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা গুণগত ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী গঠনে সচেষ্ট। এর জন্য প্রয়োজনীয় যেকোন উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেয়া যাতে বিশ্ববিদ্যালয়কে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারি।
উল্লেখ্য, আর্ক জিআইএস প্রো মূলত ভৌগোলিক তথ্যাদি বিশ্লেষণ ও গ্রাফিকাল
রিপ্রেজেন্টেশন এর জন্য ব্যবহার করা হয়। যা ঐ অঞ্চলের নগর উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে।
JA




