সবজী উৎপাদনে সফলতার আশায় জৈন্তাপুরের চাষিরা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

১০ কোটি টাকা বিক্রির লক্ষমাত্রা

সবজী উৎপাদনে সফলতার আশায় জৈন্তাপুরের চাষিরা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৮:০৮:২৮ পূর্বাহ্ন

সবজী উৎপাদনে সফলতার আশায় জৈন্তাপুরের চাষিরা

সবজী উৎপাদনে সফলতার আশায় জৈন্তাপুরের চাষিরা


* দুই সপ্তাহে ১১০ মণ বিক্রি 

* আয় ৫ লক্ষ টাকা  

জৈন্তাপুরে শীতকাল সামনে রেখে বরবটি সবজী উৎপাদনে সফলতার মুখ দেখছে চাষিরা। চলতি ২০২৩/২৪ মৌসুমে বরবরি ও শিম আগষ্ট মাসের শুরুতে জৈন্তাপুরে বিভিন্ন ইউনিয়নের উর্বর ফসলি জমিতে রোপন করা হয়। ইতিমধ্যে বরবটি প্রায় সকল চাষিদের ক্ষেত থেকে তুলে গেলো দুই সপ্তাহ ধরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে একই সময় একই মাঁচায় সাথি ফসল হিসেবে করা হয়েছে শিমের চাষ। যা আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাত বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হবে। 

বরবরি বাংলাদেশর একটি জনপ্রিয় সবজীর অন্যতম। সিলেটের আঞ্চলিক ভাষায় এটিকে লুবি কিংবা রামাই নামে পরিচিত। আর পুরো সিলেট বিভাগ জুড়ে জৈন্তাপুর থেকে উৎপাদিত বরবটির আলাদা কদর রয়েছে। খুচরা সবজী বাজারগুলোতে ক্রেতাদের নিকট এগুলোকে জৈন্তার লুবি কিংবা জৈন্তার রামাই হিসেবে বেশ নামডাক। বর্তমান বাজারে যেখানে বিভিন্ন জাতের সবজির মূল্য ৮০/৯০ টাকা কিংবা তারও অধিক মূল্যে বিক্রি হচ্ছে সেখানে বরবটি খুচরা বাজারে ৪৫-৫০ টাকা করে ক্রেতারা কিনতে পারছেন।


জৈন্তাপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৩/২৪ মৌসুমে উপজেলার ২২০ হেক্টর জমিতে বরবটি ও শিমের চাষ হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্য নিজপাট ও চারিকাঠা ইউনিয়নের সবচেয়ে বেশী চাষ হয়েছে এই ফসল দুইটি। পুরো উপজেলায়  প্রায় ৩৮০ জন কৃষক ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে বরবটি চাষ করেছেন।

গত দুই সপ্তাহ ধরে বরবটি প্রতিদিন তুলে বিক্রি করছেন তারা। এ বছর পুরো উপজেলায় শুধুমাত্র বরবটি উৎপাদন ও বিক্রির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬ শত ৪০ মেট্রিকটন। সেই হিসেবে বর্তমান পাইকারী বাজারমূল্য হিসেবে শুধু বরবটির বিক্রয় লক্ষমাত্রা দাঁড়ায় ১০ কোটি ৫৬ লক্ষ টাকা। 

উপজেলার চারিকাঠা ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর বলেন, এই ইউনিয়নে দক্ষিন কামরাঙ্গিখেল, বালিদাড়া, উত্তর বাউরভাগ, চারিকাঠা গ্রামে ৭৫ হেক্টর জমিতে বরবটি চাষ করা হয়েছে। চলতি মৌসুমে চারিকাঠা ইউনিয়নের উৎপাদন লক্ষমাত্রা ১ হাজার মেট্রিকটন বলে তিনি জানান।

উপজেলার বরবটি চাষের অন্যতম নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের চাষি রিমাল আহমেদ জানান, চলতি মৌসুমে তারা তিনভাই যৌথভাবে ১০ বিঘা জমিতে বরবটি শিম চাষ করেছেন। গত দুই সপ্তাহে প্রতিদিন ফসল তুলে সিলেটের কালিঘাট পাইকারি আড়তে পন্য বিক্রি করেন। এখন পর্যন্ত প্রায় ৫ লক্ষ টাকার বরবটি বিক্রি করে তাদের আয় হয়েছে। আগামি তিন সপ্তাহ পর পুরো ফসল তুলা শেষে জানুয়ারি মাসে শিমের বাজারজাত শুরু করবেন বলে জানান তিনি।

একই ইউনিয়নের মাজের বিল গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে বরবটি চাষ করে গত দুই সপ্তাহে ১১০ মণ পন্য বিক্রি করে তার আয় হয়েছে ১ লক্ষ ৭০ হাজার টাকার মত। 


নিজপাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা সালেহ আহমেদ বলেন এই মৌসুমে ইউনিয়নের কামরাঙ্গি, রূপচেং, হর্ণি,গোয়াবাড়ী এলাকায় ৭০ হেক্টর জমিতে বরবটি শিম চাষাবাদ করা হয়েছে। এ মধ্যে বরবটির উৎপাদন লক্ষমাত্রা ৯৮০ মেট্রিকটন বলে জানান তিনি।

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, তুলনামূলক উঁচু ও বন্যার পানি প্রবেশ না করায় নিজপাট ও চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত বেশ কয়েক হেক্টর জমি বরবটি শিম চাষের উপযোগী।  চলতি মৌসুমে আগষ্ট মাসের প্রথমে একই জমি ও মাঁচায় যৌথভাবে বরবটি ও শিমের চাষ করা হয়। বরবটি আগাম ফসল আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করার উপযোগী হয়। সে কারণে অক্টোবরের শেষে বরবটি বিক্রি শুরু হয়েছে এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শিমের বাজারজাত শুরু হবে। পুরো মৌসুমজুড়ে কৃষক পর্যায়ে ফসল রোপন, পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে অন্যান্য কৃষি ফসলের ন্যায় বরবটি শিমের বাম্পার ফলন নিশ্চিতে উপ সহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ ও সার্বিক মনিটরিং করে আসছে। এছাড়াও কৃষি অফিসের মোবাইল নাম্বারে সরকারি পরামর্শ দেয়া সহ প্রতি সপ্তাহে সরজমিনে বিভিন্ন ইউনিয়নের ফসলি বাগানগুলো পরিদর্শন করা হয় বলে তিনি জানান। তিনি আরো বলেন আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষমাত্রা অর্জিত হলে চলতি মৌসুমে ১০ কোটি টাকার অধিক মূল্যে ফসল বিক্রির আশা রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা