ইসলামী আন্দোলনের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০২:১৫:৩৭ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলনের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

ইসলামী আন্দোলনের বিক্ষোভ


বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে এবং সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (ঢাকা মহানগর) নেতাকর্মীরা।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

সমাবেশ ঘিরে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা। পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে জলকামান। 

সমাবেশে দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ অন্যান নেতাদের বক্তব্য রাখার কথা আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ