বাড়ির পথে ইমন, ভাইয়ের হ ত্যা মা*ম*লা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

বাড়ির পথে ইমন, ভাইয়ের হ ত্যা মা*ম*লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৬:২২:৫০ অপরাহ্ন

বাড়ির পথে ইমন, ভাইয়ের হ ত্যা মা*ম*লা

সংগৃহিত


সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শনিবার (২৩ মে) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এ ঘটনায় নিহত ইমন আচার্যের ভাই সুজিত আচার্য বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজিরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল আলম বাপ্পি (২২)।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম।

উল্লেখ্য, শুক্রবার (২২ মে) নগরীর ক্বিন ব্রিজ এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের ধাওয়া চলাকালে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্য ইমন আচার্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে গেলে আসাদুল আলম বাপ্পিকে আটক করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাপ্পিকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয় বলে জানানো হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি একটি এলাকায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করেন। পরে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয় এবং বাপ্পিকে আটক করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ