জাফলংয়ে পানিতে ডু*বে কিশোর পর্যটকের মৃ*ত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

জাফলংয়ে পানিতে ডু*বে কিশোর পর্যটকের মৃ*ত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৮:১২:২৪ অপরাহ্ন

জাফলংয়ে পানিতে ডু*বে কিশোর পর্যটকের মৃ*ত্যু

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ। নিহত ওই পর্যটক চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে রাহিসহ তারা ১২জনের একটি টিম জাফলংয়ে বেড়াতে এসে বিকেলের দিকে কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানিতে তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা ৬ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাটে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ