এদেশে যারা ধ্বংসাত্মক অগ্নি সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল বানাতে চায় তারা কখনোই মানুষের মঙ্গলের জন্য কাজ করবে না। এ দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দেশকে স্বনির্ভর করে বিশ্বের মানচিত্রে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন যিনি তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জৈন্তাপুরে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
সোমবার (৬ ই নভেম্বর) বেলা ১১ ঘটিকায় ঐতিহাসিক ইরাদেবী রাজবাড়ী মিলনায়তন মাঠে জৈন্তাপুর উপজেলা প্রশাসন,কৃষি ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে মত বিনিময় সভা ও সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ইমরান আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের মধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়ন হয়েছে তার মধ্যে জৈন্তাপুর উপজেলার উন্নয়ন গুলোর দিকে লক্ষ্য করুণ। সারা দেশের মানুষের ন্যায় জৈন্তাপুর উপজেলায় যারা সমাজের এক সময়ের সুবিধাবঞ্চিত ছিলো তারা আজ বিভিন্ন সরকারি সুবিধার আওতায়।
বিধবাভাতা,পঙ্গুভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা সেই সাথে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের ভাতা ও বসবাসের জন্য বীরনিবাস স্হাপন করে দিয়েছেন তিনি। তাছাড়া শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না, সেই দিক লক্ষ্য রেখে জৈন্তাপুর উপজেলাকে ভূমিহীন গৃহহীন করতে রেখেছেন শতভাগ অবদান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে মানবতার নেত্রী হিসেবে পরিচিত। ফিলিস্তিনের মত দেশে আজ ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ থেকে যদি কেউ আওয়াজ তুলেছেন তিনি একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনার এই অসামান্য অর্জনকে ম্লান করতে দেশে ও বিদেশের মাটিতে বসে অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও হরতাল অবরোধ দিয়ে মানুষের জানমাল বিনষ্ট করতে নেতৃত্ব দিচ্ছে কয়েকটি দল।
দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচন পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে নির্বাচিত করার আহবান জানান তিনি।
এ সময় মতবিনিময় সভায় উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরে রবি শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা ও বিনামূল্যে সার বীজ বিতরণ করেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন সেচ্ছাসেবী সংস্হার অনুদানের চেক হস্তান্তর সহ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, দূর্যোগে ক্ষতিগ্রস্হদের সহায়তা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, ইমরান আহমেদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, মুহিবুর রহমান মেম, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জৈন্তাপুর উপজেলায় সরকার থেকে বিভিন্ন কর্মসূচির আওতায় উপকারীভোগী সহ প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন।
JA




