প্রতিকী ছবি
ওসমানীনগরে মহাসড়কে গাড়ী ভাংচুর এর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহ সভপতি এনামুল কবির চৌধুরী সুহেল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও বিএনপি নেতা সুহেল আহমদ।
রবিবার (০৫ নভেম্বর ) রাতে তাদের আটক করে ৩ নভেম্বর ওসমানীনগর থানায় দায়ের করা গাড়ী ভাংচুর এর (মামলা নং-০১) মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (০৬ নভেম্বর ) জেল হাজতে প্রেরন করা হয়।
ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
JA




