সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব আয়োজন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৯ PM

আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হবে জাতীয় কবিকে

সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ১২:৫২:১৭ AM

সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব আয়োজন

ছবি: জৈন্তা বার্তা


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে দিনব্যাপী ‘নজরুল জন্মোৎসব’ আয়োজন করা হয়েছে। সিলেট নজরুল পরিষদের উদ্যোগে এবং সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় আগামী ১৫ জুন ২০২৬ তারিখে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। এতে ‘ক’ বিভাগে প্রাথমিক পর্যায়, ‘খ’ বিভাগে মাধ্যমিক পর্যায় এবং ‘গ’ বিভাগে উচ্চ মাধ্যমিক থেকে ঊর্ধ্ব পর্যায়ের প্রতিযোগীরা অংশ নেবেন।

দুপুরে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও আলোচনা পর্ব। এতে কবির সাহিত্য, জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলের গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানের আয়োজনে রয়েছে সিলেট নজরুল পরিষদ এবং সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ