আসামে ভারতীয় বাহিনীর বিমান বিধ্বস্ত
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আসামে ভারতীয় বাহিনীর বিমান বিধ্বস্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৬:২৭:১৭ অপরাহ্ন

আসামে ভারতীয় বাহিনীর বিমান বিধ্বস্ত

সংগৃহিত


ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার সকালে অবতরণের আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আসামের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের আগমুহূর্তে ‘এএন-৩২’ বিমানটি স্টেশন চত্বরের ভেতরেই আচড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকারী ও জরুরি সেবা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা-ও এখনো পরিষ্কার নয়। 

ভারতীয় বিমান বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান বাহিনী। 

এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে জানান দুর্ঘটনার খবর সম্পর্কে তিনি জেনেছেন। বিস্তারিত তথ্যের জন্য তারা অপেক্ষা করছেন। 

সামরিক পরিবহনের ক্ষেত্রে ‘এএন-৩২’ বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান চালিকাশক্তি বা ‘ওয়ার্কহর্স’ বলা হয়ে থাকে। সোভিয়েত ইউনিয়নে বিশেষভাবে ভারতের প্রয়োজনীয়তা মাথায় রেখে তৈরি করা হয়েছিল এই টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।

‘এএন-৩২’ বিমানটি চরম প্রতিকূল পরিবেশ, বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চলের বিমানঘাঁটি কিংবা তীব্র উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতেও এই বিমান সফলভাবে চলতে পারে। এটি সর্বোচ্চ সাড়ে সাত টন কার্গো, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাসুটার বহন করতে সক্ষম। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সামরিক রসদ ও মালামাল সরবরাহের কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে গত ৫ মার্চ জোরহাট বিমানঘাঁটি থেকেই একটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে দুই আসনবিশিষ্ট সুখোই যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল। পরে রাত পৌনে আটটার দিকে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এতে দুই পাইলট নিহত হয়েছিলেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ