সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হলো লাশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হলো লাশ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৪:৪০:১১ পূর্বাহ্ন

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হলো লাশ

প্রতিকী ছবি


সিলেট এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হলো গৃহকর্মীর ঝুলন্ত লাশ।

পুলিশ কর্মকর্তা হলেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের 

 গৃহকর্মীর নাম মোসা. জামিয়ার (১৭)।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে নগরের সাগরদিঘীপাড়া এলাকার আপন ব্লু টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাট থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

জামিয়া প্রায় দুই বছর ধরে মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

এসএমপির উপকমিশনার (উত্তর, গণমাধ্যম) আজবাহার আলী শেখ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঞ্জুরুল আহসান ও তাঁর স্ত্রী নিজ নিজ অফিসে ছিলেন। দুপুর ১২টার দিকে বাচ্চারা স্কুল থেকে এসে দরজা বন্ধ পায়। দরজা না খোলায় তারা বাবা-মাকে জানায়। তারা পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে বাথরুমের টাওয়াল বারের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পায় জামিয়াকে।

আজবাহার আলী শেখ আরও বলেন, পরে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার পদক্ষেপ নেয়। তা ছাড়া জামিয়ার পরিবারকেও খবর দেয়। এ বিষয়ে জামিয়ার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। তার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা