শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হরতাল-অবরোধে বাস চলাচল বন্ধ থাকায় কার্যদিবসের পাশাপাশি শুক্র ও শনিবার ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের প্রধানদের নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
উপ- উপাচার্য বলেন, শুক্র ও শনি সহ যে দিনগুলোতে হরতাল ও অবরোধ থাকবেনা ঐ দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করবে। এ দিনগুলোতে বিভাগ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে ক্লাস ও পরীক্ষা নিবেন। এছাড়া আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সকল পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে হরতাল অবরোধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিনি বাস চলাচল করবে বলে জানান তিনি।
জৈন্তাবার্তা/এমকে




