আজবাহার আলী শেখসহ সিলেটের ৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত ডিআইজি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

আজবাহার আলী শেখসহ সিলেটের ৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত ডিআইজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৫:৩৮:১০ পূর্বাহ্ন

আজবাহার আলী শেখসহ সিলেটের ৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত ডিআইজি

উপ-পুলিশ কমিশনার আজবাহার, সোহেল রেজা সহ সিলেটের ৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত ডিআইজি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন। এরমধ্যে সিলেটের হলেন ৮ জন।

বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি হওয়া সিলেটের পুলিশ কর্মকর্তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম), এসএমপি’র উপ-কমিশনার তোফায়েল আহমেদ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ, এসএমপি’র উপ-কমিশনার মোহা. সোহেল রেজা, সিলেট অঞ্চল হাইওয়ে পুলিশের এসপি মো. শহিদ উল্লাহ, সুনামগঞ্জ জেলাপুলিশের এসপি মোহাম্মদ এহসান শাহ, শিল্পাঞ্চল পুলিশ সিলেট জোনের এসপি মো. রওশনুজ্জামান সিদ্দিকী ও সিলেট (মেট্রো) সিআইডি’র বিশেষ এসপি সুজ্ঞান চাকমা। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি, প্রেফা ও লিয়েনে কর্মরত আছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে- পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা