কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৫:৫৮:৫০ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

গত সোমবার বিকেলে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুস শহীদ এমপি। সন্ধ্যায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

জানা যায়, উপজেলার কালেঙ্গা সার্কুলার রাস্তা, পতনঊষারে আওয়ামীলীগ নেতা গুলজার খানের বাড়ির সন্নিকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন, দক্ষিণপল্কী-শ্রীসুর্য্য রাস্তা, শমশেরনগর-তারাপাশা রোড টু মরিচা রাস্তা, স্মরণ দাশ রাস্তা, এয়ারপোর্টে তারাপাশা রোড টু শ্রীসুর্য্য-উসমানগড় রাস্তা, শহীদনগর বাজার আরসিসি ঢালাই, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ মল্লিক সাগর, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা