বৃহত্তর সিলেটের কৃতিসন্তান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা, সাবেক সচিব (গণপূর্ত ও পরিকল্পনা), বাংলাদেশ রেলওয়ের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং ফেঞ্চুগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ টেপন।
এক শোকবার্তায় তিনি সিলেটের উন্নয়নে ইমাম উদ্দিন আহমদ চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উনার আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৩টায় সিলেটে তার হাউজিং এস্টেটস্থ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাজাশেষে দাফন সম্পন্ন হয়। এর আগে সকালে মরহুমের গ্রামের বাড়ি দাউদপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
JA




